বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

‘মাদক ও চোরাচালানমুক্ত কানাইঘাট গড়ার ডাক’

হাফিজ আহমদ সুজন

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ২১:৩৫ |

সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া মাদক ব্যবসা ও চোরাচালান কার্যক্রমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজপথে নেমেছেন স্থানীয় জনতা। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ মাদক ও চোরাচালান চললেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ না থাকায় বর্তমানে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ।

এরই ধারাবাহিকতায় গত রবিবার বিকেলে উপজেলার সাতবাক সচেতন নাগরিক সমাজের উদ্যোগে স্থানীয় বাংলাবাজারে এক বিশাল জনসচেতনতা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার শত শত মানুষ উপস্থিত হয়ে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।

প্রতিবাদ সভায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সীমান্ত দিয়ে আসা মরণঘাতী মাদক আজ আমাদের সাজানো সমাজ ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অন্যদিকে, লাগামহীন চোরাচালানের ফলে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা অভিযোগ করেন, অসাধু চক্রের এসব অপতৎপরতা চললেও প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের কঠোর ভূমিকা প্রত্যাশিত ছিল, তা দেখা যাচ্ছে না। অবিলম্বে চিহ্নিত মাদক কারবারি ও চোরাচালানিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, আমরা একটি মাদক ও চোরাচালানমুক্ত কানাইঘাট গড়তে চাই। এজন্য কেবল প্রশাসন নয়, পাড়া-মহল্লায় সাধারণ মানুষকেও পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জনতাকে আশ্বস্ত করে বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনসাধারণের পক্ষ থেকে প্রাপ্ত অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA