বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

শাল্লায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার তালিকায় অনিয়ম ও ঘুষের অভিযোগ

শাল্লা প্রতিনিধি

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ২১:০৮ |

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের বরাদ্দকৃত সহায়তার তালিকা নিয়ে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে অকৃষক ও প্রভাবশালীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২নং হাবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু মেম্বারের বিরুদ্ধে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে নিজের পছন্দের অযোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সোমবার (৮ জুন) দুপুরে সাবেক ইউপি সদস্য সুব্রত দাসের নেতৃত্বে কয়েকশত ক্ষুব্ধ কৃষক ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দিকে যেতে চাইলে পথে বাধার সম্মুখীন হয়। পরে বিক্ষোভকারীরা হাবিবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দীর্ঘক্ষণ প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীদের দাবি, বন্যায় ফসল হারিয়ে তারা দিশেহারা, অথচ মেম্বাররা টাকার বিনিময়ে এমন ব্যক্তিদের নাম তালিকায় দিয়েছেন যারা কোনোদিন কৃষিকাজই করেননি। এতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় রয়েছেন।

অনুরূপ অভিযোগ উঠেছে ৪নং শাল্লা ইউনিয়নের সদস্য আব্দুল হাই মেম্বারের বিরুদ্ধেও। তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে তালিকায় নাম তোলার অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে আব্দুল হাই মেম্বার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। একটি মহল আমাকে হেয় করতে অপপ্রচার চালাচ্ছে।

অভিযুক্ত বাবলু মেম্বারও আত্মপক্ষ সমর্থন করে বলেন, সীমিত বরাদ্দের কারণে সবার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। যারা তালিকায় স্থান পাননি, তারাই এখন অপপ্রচার চালাচ্ছেন।

এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, তালিকায় কোনো অনিয়মের সুযোগ নেই। যদি কোনো প্রকৃত কৃষকের নাম বাদ পড়ে থাকে বা অযোগ্য কেউ তালিকায় ঢুকে পড়ে, তবে লিখিত অভিযোগ পেলে তা তদন্ত সাপেক্ষে সংশোধন করা হবে। তালিকা চূড়ান্ত হওয়ার আগে এখনও নাম পরিবর্তনের সুযোগ রয়েছে।

উপজেলার সাধারণ কৃষকদের দাবি, কোনো রাজনৈতিক প্রভাব বা আর্থিক লেনদেনের ঊর্ধ্বে উঠে যেন দ্রুত একটি নিরপেক্ষ ও সঠিক তালিকা প্রস্তুত করা হয়, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তাটুকু পেতে পারেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA