বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ওসমানীনগরে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার ও প্রদর্শনী

কবির আহমেদ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ২৩:৫০ |

ওসমানীনগরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি মাঠপর্যায়ে বাস্তবায়নে যৌথভাবে সহযোগিতা করে ওসমানীনগর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম মোসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইবনে জসিম ইকবাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনা, বিসিএসআইআরের টেকনিশিয়ান আহম্মদ হোসেন, অফিস সহায়ক মো. হৃদয় মিয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিসিএসআইআরের প্রতিনিধি, স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে বিসিএসআইআরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার নওরীন তারান্নুম প্রজেক্টরের মাধ্যমে সংস্থার বিভিন্ন গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত কার্যক্রম উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এ এস এম মোসা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি, স্বাস্থ্য, পরিবেশ ও শিল্পখাতে লাগসই প্রযুক্তির প্রয়োগ বাড়াতে পারলে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জীবনমানের উন্নয়ন সম্ভব হবে।
তিনি আরও বলেন,তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে এ ধরনের সেমিনার ও প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তির সফল প্রয়োগ দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে।
সেমিনার শেষে আয়োজিত প্রদর্শনীতে বিভিন্ন ধরনের উদ্ভাবনী ও ব্যবহারবান্ধব প্রযুক্তি প্রদর্শন করা হয়।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA