বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্য প্রবাসী প্রতিনিধিদল

এম এ কাদির

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২ জুন ২০২৬, ২১:২৮ |

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রাম সংলগ্ন বাস্তবায়নাধীন ‘আত্ব-তাকওয়া প্রকল্প’ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য প্রবাসী প্রতিনিধিদল। 

প্রকল্পের বিভিন্ন অবকাঠামোগত কাজের অগ্রগতি ঘুরে দেখে তারা সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (১ জুন) দুপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে'র উদ্যোগে পরিচালিত প্রকল্প এলাকা পরিদর্শন করেন ফাউন্ডেশনের ফাউন্ডার ও কোষাধ্যক্ষ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী আব্দুল হক আবু এবং ফাউন্ডার ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী মিরাজ নানু মিয়া।

পরিদর্শনকালে তারা ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নূরানিয়া মাদ্রাসা এবং নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ভবন নির্মাণ কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা, সেবার পরিধি বৃদ্ধি এবং স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনূর রহমান চৌধুরী শিফতা, সাবেক পুলিশ কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইদ্রিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্প সংশ্লিষ্টরা।

পরিদর্শন শেষে প্রবাসী প্রতিনিধিদলের সদস্যরা বলেন, আত্ব-তাকওয়া প্রকল্প শুধু একটি স্থাপনা নির্মাণ উদ্যোগ নয়; এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। প্রকল্পের কাজ সম্পন্ন হলে স্থানীয় জনগণ বিশেষ করে নারী, শিশু ও তরুণ সমাজ ব্যাপকভাবে উপকৃত হবে।

তারা আরও বলেন, প্রবাসীদের সহযোগিতা ও স্থানীয় জনগণের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পটি ভবিষ্যতে একটি আদর্শ জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তারা আশাবাদী।

স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষা, স্বাস্থ্য ও কারিগরি প্রশিক্ষণ সুবিধা একসঙ্গে নিয়ে গড়ে ওঠা এ প্রকল্প বাস্তবায়িত হলে অত্রাঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA