বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

কুরআনের আলোয় আলোকিত হয়ে সমাজকে আলোকিত করুন

আবুল কালাম আজাদ

স্টাফ রিপোর্টার, ওসমানীনগর

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১৯:৪৫ |

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, পবিত্র কুরআন শরীফের প্রতিটি শব্দ স্বয়ং মহান আল্লাহর বাণী। যারা কুরআনের নির্দেশনা নিজের জীবনে ধারণ করবে, তারা ইহকাল ও পরকালে সফলকাম হবে। কুরআনই একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান, যা মানুষকে একটি সুন্দর ও সুশৃঙ্খল জীবন উপহার দিতে পারে। তাই কুরআনের আলোয় নিজেদের গড়ে তোলার মাধ্যমে সমাজ থেকে সকল অন্ধকার দূর করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

শনিবার (২৩ মে) ওসমানীনগরের ‘লতিফিয়া হিফযুল কোরআন একাডেমি’র হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ি ও সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৌলভী মাহমুদ আলীর সভাপতিত্বে এবং একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এম এ রবের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুহাম্মদ আজাদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, দারুল হাদিস সৎপুর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান, হযরত শাহজালাল (রহ:) কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুফতি আল আমিন এবং ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অফিস সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, আল ইসলাহ’র সাবেক উপজেলা সভাপতি মাওলানা কাজী আ ফ ম আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের সহ-সভাপতি আজির উদ্দিন (মেম্বার), অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ এবং কুরুয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আখতার আলী।

এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ডের উপজেলা সভাপতি হাফেজ সিরাজুল ইসলাম, তালামীয সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি শামছুল ইসলাম, কে এম শুহেদ আহমদ, মাওলানা মুজতবা আহমদ মিছলু, মাওলানা কবির আহমদ, মাওলানা ওলিদুর রহমান, মাওলানা শাকির আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা সভাপতি জাকির হোসাইন এবং সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল প্রমুখ।

মাহফিল শেষে হিফয সম্পন্নকারী ছাত্রদের মাথায় সম্মাননা পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে সনদপত্র তুলে দেন আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA