বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

কমলগঞ্জে ‘মুল্লুক চলো’ আন্দোলনের ১০৫তম বার্ষিকী ও চা শ্রমিক দিবস পালিত

আব্দুর রাজ্জাক রাজা

স্টাফ রিপোর্টার, কমলগঞ্জ

প্রকাশিত: ২০ মে ২০২৬, ২১:৫৭ |

ঐতিহাসিক ‘মুল্লুক চলো’ আন্দোলনের ১০৫তম বার্ষিকী ও চা শ্রমিক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯২১ সালের ২০ মে চা শ্রমিকদের নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার আকুতি যে রক্তক্ষয়ী পরিণতির শিকার হয়েছিল, সেই শোকাবহ স্মৃতি স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২০ মে) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরী। এছাড়াও বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, মানিক প্রসাদ পালসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি চা বাগানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে চা শ্রমিকরা বাগানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পূর্বসূরিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সভায় বক্তারা ২০ মে-এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯২১ সালের এই দিনে চাঁদপুরের মেঘনা ঘাটে নিজ দেশে ফেরার পথে ব্রিটিশ সৈন্যদের গুলিতে শত শত চা শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজও এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।

মিরতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক আক্ষেপ করে বলেন, আমরা স্বাধীন দেশে বাস করলেও আমাদের অধিকার আদায়ের এই রক্তস্নাত দিনটি রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। আজও আমরা এই দেশে উপেক্ষিত হয়ে আছি।

মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, চা শ্রমিকদের হাড়ভাঙ্গা খাটুনিতে দেশের অর্থনীতি সমৃদ্ধ হলেও শ্রমিকদের ভাগ্যে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আজও চা জনগোষ্ঠীর সদস্যরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা আমাদের ন্যায্য মজুরি ও বাসস্থানের নিশ্চয়তাসহ পূর্ণ নাগরিক অধিকারের দাবি জানাই।

শ্রমিক নেতৃবৃন্দ অনতিবিলম্বে ২০ মে তারিখকে ‘রাষ্ট্রীয় চা শ্রমিক দিবস’ হিসেবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA