বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

জাফলংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন স্থাপনার উদ্বোধন

হারুন অর রশীদ

সীমান্ত প্রতিনিধি, সিলেট

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ২১:২০ |

সিলেটের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র জাফলংয়ের সৌন্দর্য বর্ধন এবং পর্যটকদের আকর্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। পর্যটকদের ভ্রমণকে আরও আরামদায়ক ও স্মরণীয় করে তুলতে বিজিবি ক্যাম্পের সিঁড়ির পাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন গেইট, বসার বেঞ্চ, গাছ ঘিরে গোল চত্বর এবং একটি সুদৃশ্য ফটো গ্যালারি।

রবিবার (১৭ মে) বিকেলে এসব নবনির্মিত স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাফলংয়ে প্রতিদিন দেশি-বিদেশি কয়েক হাজার পর্যটক ভ্রমণে আসেন। তাঁদের জন্য একটি পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করতে এই আধুনিকায়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নবনির্মিত ফটো গ্যালারিটি পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে, যেখানে জাফলংয়ের রূপ-বৈচিত্র্য তুলে ধরা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জাফলং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য প্রতীক। এর আদি সৌন্দর্য রক্ষা করার পাশাপাশি পর্যটকদের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য জাফলংকে একটি পর্যটনবান্ধব ও আন্তর্জাতিক মানের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। ভবিষ্যতেও এই ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপের ফলে জাফলংয়ের পরিবেশ আগের চেয়ে আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। দৃষ্টিনন্দন গেইট ও বসার স্থানগুলোর আধুনিকায়নে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রশংসা লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA