গোয়াইনঘাটে উপজেলা শহর মাস্টারপ্ল্যান প্রণয়ন ও ডেটা শেয়ারিং কর্মশালা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে দিনব্যাপী ‘ডেটা শেয়ারিং’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
প্রকল্প পরিচালকের দপ্তরের জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ মুনাওয়ার সোহেল এবং পরামর্শক প্রতিষ্ঠান ‘শেলটেক’-এর জ্যেষ্ঠ কনসালটেন্ট হিশাম উদ্দিন চিশতীর যৌথ সঞ্চালনায় কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন পরিকল্পনাবিদ মুস্তাকিম বিল্লাহ, শামস-নূর ইসলাম বাঁধন, সোহানুর রহমান শুভ ও রওনক আল মোতাকাব্বির চৌধুরী।
কর্মশালায় বক্তারা গোয়াইনঘাট উপজেলার পরিকল্পিত উন্নয়ন ও ভবিষ্যৎ অবকাঠামো নির্মাণের লক্ষ্যে সঠিক তথ্য বা ডেটা শেয়ারিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলা শহর গড়ে তুলতে এই মাস্টারপ্ল্যান কার্যকর ভূমিকা রাখবে।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, শাহাবুদ্দিন শিহাব, রফিকুল ইসলাম ও মিনহাজ উদ্দিন।
এছাড়াও কর্মশালায় উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী ইউনুস আলী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং এলাকার সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।
