বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বালাগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আব্দুল মালিক

এম এ কাদির

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২ মে ২০২৬, ২১:৪৬ |

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ‘আত-তাকওয়া’ প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে এক সুধী সমাবেশের মাধ্যমে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মালিক বলেন, আজকের বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দক্ষ জনশক্তি ছাড়া দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ কিংবা কর্মসংস্থান সৃষ্টি—কোনোটাই স্থায়ীভাবে বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের তরুণ সমাজকে শুধু সনদধারী শিক্ষিত করলেই হবে না, তাদের কর্মদক্ষ করে গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষাই পারে একজন যুবককে স্বাবলম্বী করতে এবং দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে।

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র ‘আত-তাকওয়া’ প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে যে চারটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, তা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনবে। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণরা দেশে ও বিদেশে কর্মসংস্থানের বড় সুযোগ পাবে।

তিনি ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী আলী আহমদ নেছাওরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রকল্পের সহ-সভাপতি ছানাওর আহমদ সিতাব-এর সভাপতিত্বে এবং সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু ও শাহ মো. হেলালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, প্রকল্পের অন্যতম ফাউন্ডার ও সহ-সাধারণ সম্পাদক ছহুল এ মুনিম, ফাউন্ডার ও কোষাধ্যক্ষ আব্দুল হক আবু, যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীন, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল চৌধুরী সিফতা, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী ও সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির আলী, স্থানীয় বিএনপি নেতা আব্দুল বাছিত বখত, মোহাম্মদ আলী, শাহ মিয়াজি মোহাম্মদ আমির আলী, মো. কবির মিয়া এবং ছাত্রদল নেতা নুমান লস্কর প্রমুখ।

উল্লেখ্য, ‘আত-তাকওয়া’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে একটি মেটারনিটি ক্লিনিকের নির্মাণ কাজ শুরু হয়েছে, যার ভিত্তিপ্রস্তর গত ১২ এপ্রিল স্থাপন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিচারপতি নজরুল ইসলাম। এছাড়া প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনায় একটি এতিমখানা (হাফিজিয়া মাদ্রাসা) এবং একটি নার্সিং হোম প্রতিষ্ঠার উদ্যোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা এই মানবকল্যাণমূলক প্রকল্পকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA