বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

নবীগঞ্জে টমটমের ধাক্কায় বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যু

সরওয়ার শিকদার

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে ২০২৬, ২১:৩৩ |

হবিগঞ্জের নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও বাটা শোরুমের স্বত্বাধিকারী এনাম আহমদ চৌধুরী (৬২) ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। রোববার (১০ মে) রাতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। এদিকে, মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় স্থানীয় 'অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে'র বাধার কারণে উন্নত চিকিৎসায় বিলম্ব হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

নিহত এনাম আহমদ চৌধুরী নবীগঞ্জ শহরের হাসপাতাল রোড এলাকার বাসিন্দা এবং আলীপুর গ্রামের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে নবীগঞ্জ শহরে সুনামের সাথে বাটা দোকানের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বাসা সংলগ্ন নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে হাঁটাহাঁটি করার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা একটি প্রভাবশালী 'অ্যাম্বুলেন্স সিন্ডিকেট'-এর অসহযোগিতার কারণে তাকে সিলেটে পাঠাতে দীর্ঘক্ষণ বিলম্ব হয়। একপর্যায়ে সিলেটে নিয়ে যাওয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু ঘটে।

ব্যবসায়ী এনাম চৌধুরীর এমন আকস্মিক মৃত্যুতে নবীগঞ্জ শহর ও আলীপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাঁর প্রথম জানাজা এবং দুপুর ২টায় নিজ গ্রাম আলীপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এদিকে, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর প্রাণ অকালে ঝরে পড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন নবীগঞ্জের সুশীল সমাজ ও সাধারণ মানুষ। তারা দ্রুত এই সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA