বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ফেঞ্চুগঞ্জে ধস পড়ল নির্মাণাধীন সেতুর পাটাতন!  

মো. দেলওয়ার হোসেন পাপ্পু

স্টাফ রিপোর্টার, ফেঞ্চুগঞ্জ

প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০১:০২ |

ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুড়িকান্দি গ্রামে নির্মাণাধীন একটি সেতুর পাটাতনের (সাটারিং) অংশ ধসে পড়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঢালাই কাজ চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির কাজে শুরু থেকেই অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ছিল। অভিযোগ রয়েছে, সেতুর পাটাতনে স্টিলের সাটারিং ব্যবহারের কথা থাকলেও তা না করে পুরাতন ও অনুপযুক্ত বাশ ব্যবহার করা হয়। পানির মধ্যে ঝুঁকিপূর্ণভাবে কাজ করায় ঢালাই চলাকালে সেতুর মধ্যখানে পাটাতনের একাংশ ধসে পড়ে। 

উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন শ্যামল সিলেটকে বলেন, 'এখানে শুরু থেকেই নানা অনিয়ম হচ্ছিল। আমি কয়েকবার গিয়ে আপত্তি জানিয়েছি এবং কাজ বন্ধও করেছিলাম। '

তিনি বলেন, সেতু নির্মাণে স্থানীয় টিলা ও চরাঞ্চলের বালু ব্যবহারের কারণে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকাবাসীর চাপে পরে বালু পরিবর্তন করা হলেও  ড্যাম্প ও আংশিক নষ্ট সিমেন্ট ব্যবহারের অভিযোগ রয়েছে। এরপরও সেই সিমেন্ট দিয়েই ঢালাই কাজ শুরু করা হয়। আজকে ঢালাই হচ্ছে তা আমার জানা ছিলোনা।' 

চরম ক্ষোভ প্রকাশ করে চেয়ারম্যান আবজাল আরো বলেন, যে বিভাগ (পিআইও) থেকে এই নির্মাণ কাজ চলছে, অথচ তাদের কোনো প্রকৌশলী নেই। প্রকৌশলীবিহীন রাষ্ট্রের কোটি টাকার প্রকল্প কিভাবে বাস্তবায়ন হবে? ধসে পড়াটাই স্বাভাবিক। ঠিকাদার গেল দুই বছর থেকে তার ইচ্ছে মতো কাজ করে যাচ্ছেন। 

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রদেশ চন্দ্র দাস বলেন, 'ঠিকাদার যে বৃহস্পতিবার ঢালাই কাজ করবেন, তা আমাদের জানানো হয়নি। অনুমতি ছাড়াই তারা কাজ করেছেন। এখন এর দায় ঠিকাদারকেই নিতে হবে।' 

তিনি জানান, কাজের নকশা অনুযায়ী স্টিলের সাটারিং ব্যবহারের কথা ছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, 'কাজ সঠিকভাবে না হলে অফিস থেকে কোনো ছাড় দেয়া হবে না। প্রয়োজনে কাজ পুনরায় করতে হবে।' 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, প্রকল্পটির মূল ঠিকাদার মাহবুব আলম। তবে স্থানীয়ভাবে জানা গেছে, সাব-কন্ট্রাক্টের মাধ্যমে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি কাজটি পরিচালনা করছেন। 

নির্মাণাধীন সেতুর পাটাতন ধসে পড়ার ঘটনায় সুড়িকান্দি এলাকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA