বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

‘এম. নাসের রহমান এমপি গোল্ডকাপ’র জমকালো উদ্বোধন

মুহাম্মদ গৌছুজ্জামান

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১৯:২৫ |

মৌলভীবাজারের রাজনগরে দীর্ঘ তিন দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে বড় মাপের ফুটবল আসর। রবিবার (৩ মে) বিকেল ৪টায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘এম. নাসের রহমান এমপি গোল্ডকাপ এন্ড প্রাইজমানি-২০২৬’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজনগর ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আয়োজকরা জানান, ৩০ বছর আগে এই মাঠে ‘এম সাইফুর রহমান গোল্ডকাপ’ অনুষ্ঠিত হয়েছিল; এরপর এবারই এত বড় কোনো ফুটবল আসর আয়োজিত হলো।

রাজনগর ফুটবল এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও রেজাউল করিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান, সংসদ সদস্য এম. নাসের রহমানের সহধর্মিনী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রোজিনা নাসের, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার এবং রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, বকশী মিছবাহুর রহমান ও মুহিবুর রহমান হেলাল; রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম সেলন, সাধারণ সম্পাদক আব্বাস আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, রাজনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, রুপক চন্দ্র দেব, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান খান নাহাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় ফতেপুরের ‘আলমগীর ফুটবল একাডেমী’ এবং মুশরিয়ার ‘সোনালী সন্ধ্যা স্পোর্টিং ক্লাব’ প্রতিদ্বন্দ্বিতা করে। দল দুটিতে দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও উগান্ডার বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় অংশ নেওয়ায় দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা লক্ষ্য করা গেছে। খেলা শুরুর অনেক আগেই মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আলমগীর ফুটবল একাডেমী ১-০ গোলে এগিয়ে ছিল।

টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে আকর্ষণীয় ‘গোল্ডকাপ’, যার সৌজন্যে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলুন। দ্বিতীয় পুরস্কার হিসেবে নগদ ১ লক্ষ টাকা প্রদান করবেন রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবের আহমদ চৌধুরী।

দীর্ঘদিন পর এমন ফুটবল আসর ফিরে আসায় স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA