টেস্টি ট্রিটের খাবার খেয়ে অসুস্থ ৫০
প্রকাশিত: ০২ মে ২০২৬, ১২:৪৫ |
দিনাজপুরে টেস্টি ট্রিটের খাবার খেয়ে অর্ধশতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসাধীন।
শুক্রবার (১ মে) জেলার উপশহরে গাক চক্ষু হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মহান মে দিবস উপলক্ষে দিনাজপুর উপশহরে গাক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনাজপুর টেস্টি ট্রিট থেকে খাবার অর্ডার করেন। এ সব খাবার খেয়ে অর্ধশতাধিক নারী পুরুষ অসুস্থ হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, দিনাজপুর সদর হাসপাতাল ও দিনাজপুর ইসলামিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এ বিষয়ে টেস্টি ট্রিটের সাথে কথা বলতে গেলে দায়িত্বরত কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
শিরোনাম
এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি
শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে বিমানবন্দরে সংবর্ধিত সাবেক যুবদল নেতা আশিক
আত্মসাৎকৃত চা শ্রমিকের পিএফ ফান্ডের টাকা উদ্ধার, ফেরত পেল পরিবার
‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে হাসপাতালে ১১৪
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের জরিমানা

