বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

নবীগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ৪০০ হেক্টর বোরো ধান

সরওয়ার শিকদার

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ২০:২১ |

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গত কয়েক দিনের অব্যাহত ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। উপজেলার বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চলের প্রায় ৪০০ হেক্টর জমির পাকা বোরো ধান এখন পানির নিচে। ঘরে তোলার আগ মুহূর্তে কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।

নবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ২৭ হাজার ৩৫৫ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। এর মধ্যে হাওর এলাকায় প্রায় ৬৭ শতাংশ ধান কাটা সম্পন্ন হলেও বাকি অংশ এবং নন-হাওর এলাকার নিম্নাঞ্চলের প্রায় ৪০০ হেক্টর পাকা ফসল গত দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে।

সরেজমিনে উপজেলার গুঙ্গিয়াজুড়ি ও মকার হাওরসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, সোমবার রাত থেকে দ্রুত পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক স্থানে কৃষকদের বুক সমান পানিতে নেমে আধা-পাকা ধান কাটতে দেখা গেছে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গুঙ্গিয়াজুড়ি হাওরের কৃষক আব্দুল কাহার চৌধুরী আর্তনাদ করে বলেন, ধান কাটার ঠিক আগ মুহূর্তে সব তলিয়ে গেল। অনেক আশা নিয়ে ঋণ করে চাষাবাদ করেছিলাম। এখন ঋণের টাকা কীভাবে শোধ করব, আর সারা বছর পরিবার নিয়ে কী খাব—তা ভেবে কূল পাচ্ছি না।

একই পরিস্থিতির কথা জানান মকার হাওরের কৃষক জুনেদ মিয়া। তিনি বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে ধান ফলিয়েছিলাম, কিন্তু ভাগ্য সহায় হলো না। সবকিছু চোখের সামনে ডুবে যেতে দেখছি।

নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক মনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত দুই-তিন দিনের মুষলধারে বৃষ্টির ফলে নবীগঞ্জের নিচু এলাকার প্রায় ৪০০ হেক্টর বোরো ধানের পাকা ফসল পানিতে তলিয়ে গেছে। আমরা নিয়মিত মাঠ পর্যায়ে কৃষকদের খোঁজখবর নিচ্ছি এবং দ্রুত পাকা ধান কেটে ফেলার পরামর্শ দিচ্ছি।

আকস্মিক এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অনেকেই সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA