বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
বড় দুর্ঘটনা থেকে রক্ষা

নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ডে হেলিকপ্টারের জরুরি অবতরণ

সরওয়ার শিকদার

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৯:৫৯ |

হবিগঞ্জের নবীগঞ্জে এশিয়ার বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা গ্যাস ফিল্ডে ঝড়ের কবলে পড়ে একটি বেসরকারি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে গ্যাস ফিল্ডের অভ্যন্তরে সাধারণ মানুষের প্রবেশ ও পরিবহন চলাচল নিষিদ্ধ ‘মেইন প্যাড’ এলাকায় এই অবতরণের ঘটনা ঘটে। অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ড বা ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এই জাতীয় সম্পদ। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে গ্যাস ফিল্ডে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সিলেট থেকে কুমিল্লাগামী একটি বেসরকারি হেলিকপ্টার নবীগঞ্জের ওপর দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। হেলিকপ্টারটি উপজেলার বান্দের বাজার এলাকায় নিচু হয়ে বিকট শব্দে ঘুরতে থাকে। একপর্যায়ে নিরাপত্তার খাতিরে পাইলট বিবিয়ানা গ্যাস ফিল্ডের ওয়েস্ট প্যাডের ‘মেইন প্যাড’ এলাকায় অবতরণ করেন।

স্পর্শকাতর এই এলাকায় হঠাৎ হেলিকপ্টার নামায় গ্যাস ফিল্ডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে অবস্থানরত সেনাবাহিনী ও রিজার্ভ পুলিশের একটি বিশেষ দল এলাকাটি ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে শেভরন বাংলাদেশ কর্তৃপক্ষ কিছু সময়ের জন্য বিবিয়ানা এলাকায় রেড অ্যালার্ট জারি করে।
গ্যাস ফিল্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, আমরা লাল পতাকা দেখিয়ে পাইলটকে অবতরণে বাধা দিয়েছিলাম, কিন্তু ঝড়ের কারণে তিনি তা শোনেননি। যে স্থানে হেলিকপ্টারটি নেমেছে, সেখানে সামান্য এদিক-সেদিক হলে বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটতে পারত। মহান আল্লাহ রক্ষা করেছেন।

জানা গেছে, কুমিল্লার একটি ব্যবসায়ী পরিবার সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে সেখানে অবতরণ করতে বাধ্য হন।

শেভরন বাংলাদেশের মিডিয়া রিলেশন অফিসার শেখ জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝড়ের কবলে পড়ে হেলিকপ্টারটি একটি অতি স্পর্শকাতর এলাকায় অবতরণ করেছিল। আমরা কিছু সময়ের জন্য রেড অ্যালার্ট জারি করি। পরবর্তীতে ঝড়ের প্রকোপ কমলে চালকের কাছ থেকে নিয়ম অনুযায়ী মুচলেকা রেখে হেলিকপ্টারটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।

এ ঘটনায় আশপাশের গ্রামবাসীর মধ্যেও আতঙ্ক দেখা দেয়। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর বখত তালুকদার বলেন, হেলিকপ্টারের বিকট শব্দ শুনে শত শত মানুষ রাস্তায় বেরিয়ে আসে। বড় ধরনের কোনো অঘটন না ঘটায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA