ফেঞ্চুগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ-গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ফেঞ্চুগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুন্নাহার।
উদ্বোধন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে উপজেলার দরিদ্র পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী সম্বলিত ‘ফুড বাস্কেট’ বিতরণ করা হয়।
সিএইচসিপি মো. আকরাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আতিকুল গণি, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহ এমাজুর রহমান তালুকদার (রিপন), মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আবু বকর রনি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সুহেল মোল্লা।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন পাপ্পু, ফেঞ্চুগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই বিজয় প্রসাদ দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুপম দেব, মাদরাসা শিক্ষক প্রতিনিধি মাওলানা আবু বকর মো. নুরী এবং সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার পাল।
জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিল্লুর রহমান, ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়ছর আহমদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) নীহার রঞ্জন পাল, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিমল চন্দ্র দাস, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুন্নাহার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ জয়নাল খা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুস্থ, সবল ও মেধাবী জাতি গঠনে পুষ্টি সচেতনতার কোনো বিকল্প নেই। অপুষ্টি প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে খাদ্যাভ্যাস ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সপ্তাহব্যাপী এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী এক সপ্তাহ উপজেলাজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এই সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
