বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

নবীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান: পৌনে ৩ লাখ টাকা জরিমানা

সরওয়ার শিকদার

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৮ |

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরের দীর্ঘদিনের যানজট নিরসন ও অবৈধভাবে দখল হওয়া ফুটপাত উচ্ছেদে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর প্রশাসন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রুহুল আমীন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ১৪টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১৪ জন ব্যক্তিকে মোট ২ লক্ষ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ শহরের প্রধান সড়ক ও ফুটপাতগুলো দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী ও হকারদের দখলে ছিল। এতে করে সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি শহরে তীব্র যানজট লেগেই থাকত। জনদুর্ভোগ লাঘবে সোমবার সকালে সেনাবাহিনী ও নবীগঞ্জ থানার পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। অভিযানের খবর পেয়ে অনেক অবৈধ দখলদার নিজে থেকেই মালামাল সরিয়ে নিলেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, শহরের সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে এই অভিযান পরিচালনা করা হয়েছে। যারা ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানকালে নবীগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও সচেতন নাগরিক সমাজ। তারা আশা করছেন, নিয়মিত তদারকির মাধ্যমে শহরকে যানজটমুক্ত রাখা সম্ভব হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA