ওসমানীনগরে তাজপুর ডিগ্রি কলেজ তালামীযের ইফতার ও দোয়া
ওসমানীনগরের ঐতিহ্যবাহী তাজপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কলেজ শাখার উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) পবিত্র ২২ রমজান কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় পরিবেশে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
তাজপুর ডিগ্রি কলেজ তালামীযের সভাপতি সাবুল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক সাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসমানীনগর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা এম এ রব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ এবং সিলেট পশ্চিম জেলা তালামীযের সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম।
বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ইফতার মাহফিল কেবল ক্ষুধা নিবারণের মাধ্যম নয়, বরং এটি পারস্পরিক ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি অন্যতম প্ল্যাটফর্ম। বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর এ ধরনের আয়োজন আগামী প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও পরমতসহিষ্ণুতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা তালামীযের সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি জুবায়েল আহমদ, সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ।
উপজেলা তালামীযের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি জাকির হোসাইন, সহ-সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ এবং উছমানপুর ইউনিয়ন আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক জামিল জায়গীরদার ও সাবেক দায়িত্বশীল শাহজাহান আহমদ।
এছাড়া তালামীযের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নাজির আহমদ, সৈয়দ হোসাইন আহমদ, সুফিয়ান আহমদ, মিজানুল ইসলাম, নাইম হোসেন রনি, নাজমুল ইসলাম, মাহিদ আহমদ, সামিয়ান আহমদ এবং কলেজ শাখার ইফতেখার আহমদ মাহি, পাবেল আহমদ, উসামা আহমদসহ সাধারণ শিক্ষার্থীরা মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
