বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব: এমপি লুনা

আবুল কালাম আজাদ

স্টাফ রিপোর্টার, ওসমানীনগর

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ২০:২৪ |

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা বলেছেন, ইলিয়াস আলীর প্রতি আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবেই আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আপনাদের সকল প্রত্যাশা ও চাওয়া-পাওয়ার আকাঙ্ক্ষা পূরণে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।

বুধবার (৪ মার্চ) বিকেলে ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচন্ডি নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে এমপি লুনা বলেন, এই অঞ্চলে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং শান্তি বজায় থাকে, সেদিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মানুষ যাতে ন্যায়বিচার পায় এবং শান্তিতে বসবাস করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। আমি আপনাদের অনুরোধ করব সবসময় আইন মেনে চলবেন। আইন ও ন্যায়ের ভিত্তিতে একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশ আমাদের সবার। সিলেট-২ আসনের সার্বিক উন্নয়নে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়নে আপনারা আমাকে সহযোগিতা করুন।

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম আসকির আলী, সাবেক সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস এবং জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চেরাগ আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, জমিয়ত নেতা মাওলানা মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, শাহ এহিয়া, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, বর্তমান সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী ও মানিক মিয়া, এবং দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু।

এছাড়াও জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি, সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী এবং ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান সিদ্দীকি।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA