বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

রাজনীতির চিত্র পাল্টাবে হ্যাঁ ভোট: জামায়াত আমীর

বদরুল আলম

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৪ |

গণভোটে হ্যাঁ ভোটের বিজয় দেশের রাজনীতির চিত্র পাল্টে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে (নিউফিল্ড) আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

জামায়াত আমীর বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে নারীরা অনিরাপদ, দুর্নীতি সমাজের আগাগোড়া ছেয়ে আছে। মুক্তিযুদ্ধ এমন বাংলাদেশের জন্য হয়নি, যে বাংলাদেশে এখনও মানুষকে ভাই বলে ভোট নিয়ে শালারও মর্যাদা দেওয়া হয় না।

 

তিনি বলেন, জামায়াতে ইসলামী সকল প্রকার বিভক্তিকে ঘৃণা করে। ধর্মের নামে বাড়াবাড়ি ও মানুষকে বঞ্চিত করতে চায় না।

 

তিনি আরও বলেন, গণভোটে হ্যাঁ ভোটের বিজয় দেশের রাজনীতি পাল্টে দেবে। রাজার ছেলে রাজা হবে না, রাজনীতিকরা হবে দেশের সেবক। আর হ্যাঁ ভোট পরাজিত হলে বাংলাদেশ হারবে। ইনশাল্লাহ হ্যাঁ ভোট বিজয়ী হবে।

 

দেশ না বদলানোর প্রধান কারণ অসৎ নেতৃত্ব উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিতরা লুণ্ঠনকারী হবে; এমন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেখতে চায় না। আমরা ক্ষমতায় গেলে টাকার বিনিময়ে বিচার বিক্রয় হবে না। জনপ্রতিনিধিদের পরিবারের সদস্যদেরসহ সম্পদের হিসাব রাখা হবে।

 

এগারোদলীয় ঐক্যজোট সরকার গঠন করলে তাদের সংসদ সদস্যরা অনেক বৈধ সুবিধাও গ্রহণ করবে না জানিয়ে তিনি বলেন, জনগণের টাকায় ট্যাক্সবিহীন গাড়ি ও স্বল্পমূল্যে প্লট আমরা গ্রহণ করব না।

 

উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাস কবলিত জনপদ দেখতে না চাইলে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিন। এগারো দল কৃষিভিত্তিক কলকারখানা প্রতিষ্ঠা করবে, যুবসমাজের কর্মসংস্থান হবে এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ব।

 

হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী মহসিন আহমদের সঞ্চালনায় জনসভা অনুষ্ঠিত হয়।

 

বক্তব্যের ফাঁকে হবিগঞ্জের চারটি আসনে এগারোদলীয় নির্বাচনী ঐক্যজোট মনোনীত প্রার্থীরা যথাক্রমে সিরাজুল ইসলাম (রিকশা), আব্দুল বাছিত আজাদ (দেয়াল ঘড়ি), কাজী মহসিন আহমদ (দাঁড়িপাল্লা) এবং আহমদ আব্দুল কাদের (দেয়াল ঘড়ি) প্রতীকে ভোট প্রার্থনা করেন।

 

জামায়াত আমীর আরও বলেন, আমরা সরকার গঠন করলে চা-বাগানকে আধুনিক প্রযুক্তিনির্ভর করা হবে এবং তাদের সন্তানদের শতভাগ শিক্ষার আলোর নিচে আনা হবে।

 

তিনি বলেন, হবিগঞ্জে মেডিকেল কলেজ হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি। বিশ্ববিদ্যালয় ধার করা ক্যাম্পাসে চলছে। এগারো দলীয় ঐক্য ক্ষমতায় গেলে এগুলোকে নিজস্ব ক্যাম্পাসে নিয়ে জনবল তৈরির কারিগর হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

 

এর আগে সকাল থেকেই শহরের বিভিন্ন দিক থেকে পাঁচ থেকে দশ জন করে দলে দলে কর্মী-সমর্থকেরা নিউফিল্ডে এসে জড়ো হতে থাকেন। দুপুরে কানায় কানায় পূর্ণ হয় জনসভাস্থল। শনিবার শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের দিন হওয়ায় কোথাও যানজট সৃষ্টি হয়নি। শান্তিপূর্ণভাবে সমাবেশ করে জামায়াতে ইসলামী।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA