বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ভোট দিয়ে ফলাফল নিয়ে সেন্টার ত্যাগ করার আহবান : তাহসিনা রুশদীর লুনা

আক্তার আহমদ শাহেদ

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৬ |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আগামী নির্বাচন আমাদের অস্তিত্বের লড়াই, গণতন্ত্র রক্ষার লড়াই। ভোটের দিন শেষ পর্যন্ত এ লড়াই চালিয়ে যেতে হবে। আমরা জানি একটি ষড়যন্ত্র চলছে। আমরা একটি অদৃশ্য শক্তির সাথে লড়াই করছি। এ ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাই ভোট সেন্টারে গিয়ে ভোট দিবেন। তিনি বলেন, শুধু ভোট দিলে হবে না, ভোটের ফলাফল নিয়ে তবেই সেন্টার ত্যাগ করবেন। ইরিয়াসপত্নী লুনা বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে ইলিয়াস আলীকে ভালোবেসে অনেক সেন্টারে একটি ভোটও দেন নি আপনারা। এবার প্রতিটি সেন্টারে শতভাগ ভোট দিয়ে প্রমাণ করুন আপনারা ইলিয়াস আলীকে কতটুকু ভালোবাসেন।

 তাহসিনা রুশদীর বলেন, এম. ইলিয়াস আলী ৫বছরে যে উন্নয়ন করেছিলেন, সেই উন্নয়নের সংস্কার বিগত ১৭ বছরে সবাই কেউ করতে পারেনি। উন্নয়নের জন্য বলতে হবে না, উন্নয়ন হবে। যেখানে যা প্রয়োজন সবকিছু পরিকল্পনা আমরা করে রেখেছি। ইতোমধ্যে আমি বিশ্বনাথ-জগন্নাথপুর ও বিশ্বনাথ-সিংগেরকাছ সড়ক সহ ৬ সড়কের জন্য প্রায় ১১ কোটি টাকার অনুমোদন করে নিয়েছি। অনেক সড়কের কাজ শুরু হয়ে গেছে। গতকাল সোমবার বিকেল ৪টায় বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ধানের শীষের সমর্থনে পৌরসভার ৪নং ওয়ার্ডের কালিগঞ্জ বাজারে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। 

প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও এম. ইলিয়াস আলীর সহোদর এম. আছকির আলী। বক্তব্যে তিনি বলেন, বিগত ১৫ বছর প্রতিকূল অবস্থায় আমরা আপনাদের পাশে ছিলাম, আপনারাও আমাদের পাশে ছিলেন। ইলিয়াস আলী গুম হওয়ার পর দলমত নির্বিশেষে জনগন রাস্তায় নেমে এসেছিল। ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য প্রাণ দিয়েছেন অনেকে। তিনি বলেন, এম. ইলিয়াস আলী এ জনপদকে শান্তির ও উন্নয়নের জনপদে তৈরি করেছিলেন। আগামী নির্বাচনে আপনাদের ইলিয়াস আলীর প্রতিনিধি হয়ে তাঁর স্ত্রীকে নিয়ে এসেছি। ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে, আবার এ জনপদে শান্তি ফিরে আসবে।

পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই-এর সভাপতিত্বে   জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপি সহ সভাপতি এম আসকির আলী, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, সাবেক সহ-সভাপতি তৈমুছ আলী, সাবেক যুগ্ম সম্পাদক গুলজার খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান,  এম. ইলিয়াস আলী ও তাহসিনা রুশদীর লুনা দম্পতির ছোট ছেলে লাবীব শারার, মো,ময়নুল হক,গৌছ খান, নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, জেলা মহিলাদলের সহ-সভাপতি অ্যাডভোকেট জহুরা জেসমিন, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা এটিএম হেলাল উদ্দিন।

আরও বক্তব্য দেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সুমন আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক শামসুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহজাহান আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, সাবেক ছাত্রনেতা শাহজাহান, এনামুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, মুহিবুর রহমান বাচ্চু, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক দবিরুল ইসলাম মেম্বার, দপ্তর সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA