বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
ওসমানীনগরে সৌরভ হত্যা

২৪ আসামির বিরুদ্ধে মামলা, শাস্তি দাবি

আবুল কালাম আজাদ

স্টাফ রিপোর্টার, ওসমানীনগর

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১৯:৪১ |

সিলেটের ওসমানীনগর উপজেলায় পূর্ব বিরোধের জেরে সংঘটিত সংঘর্ষে শাহজাহান মিয়া ওরফে সৌরভ (২৪) নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এবং নিহতের পরিবার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নিহত সৌরভ ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল আজিজের ছেলে। এ ঘটনায় নিহতের পিতা আব্দুল আজিজ (৫৬) বাদী হয়ে  সোমবার রাতে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় উত্তর তিলাপাড়া গ্রামের আং বারিকের ছেলে রুহেল মিয়া (৩৫), রাসেল আহমদ (২৩), রাহেল আহমদ (২৫), মৃত নসরত উল্যার ছেলে আং বারিক (৬০), আব্দুল হক (৪০), গয়াস মিয়া (৪৮), আমির উদ্দিনের ছেলে কামরুল মিয়া (২৫), গয়াস মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৮), মনির মিয়ার ছেলে শিপন মিয়া (৩০), ছাদ্দেক আলীর ছেলে মসুদ মিয়া (৪৫), সোনাউল্যার ছেলে আং আহাদ (৩৫), আব্দুস ছোবহান (৩৭), আং মছব্বিরের ছেলে আং রকিব (৩০), আং রহমান (৩৫)সহ মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী আব্দুল আজিজের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে আসামিরা বাদী ও তার পরিবারের সদস্যদের ক্ষতিসাধনের ষড়যন্ত্র করে আসছিল।


এজাহারে উল্লেখ করা হয়, ১০ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে সৌরভ স্থানীয় জামতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে উত্তর তিলাপাড়া জামে মসজিদের পশ্চিম পাশের রাস্তায় পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা রামদা, সুলফি, ছুরি, লোহার রড, লোহার পাত, বল্লম ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।


প্রধান আসামি আং বারিকের নির্দেশে রুহেল মিয়া সুলফি দিয়ে সৌরভের গলায় আঘাত করলে তার শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে রাসেল আহমদ, কামরুল মিয়া, রাহেল আহমদ ও আব্দুল হকসহ অন্য আসামিরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে সৌরভের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে গুরুতর আহত করে।


সৌরভকে রক্ষা করতে এগিয়ে এলে আল আমিন, জাকির হোসেন, শাকির আহমদ ও ছোবহান আলীসহ একাধিক ব্যক্তির ওপরও হামলা চালানো হয়। এতে কয়েকজনের হাড় ভেঙে যায় এবং কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অস্ত্রোপচার করা হয়েছে বলেও এজাহারে উল্লেখ রয়েছে।


পরে সৌরভসহ আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তারা হলেন উত্তর তিলাপাড়া গ্রামের সুহেল মিয়ার স্ত্রী সুমনা (৩২), রুহেল মিয়ার স্ত্রী মারিয়া (২৪) এবং শিপন মিয়ার স্ত্রী জেলি বেগম (৩০)।


নিহত সৌরভের মা সাজেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার পুতের খুনের বদলা আমি খুনির ফাঁসি চাই। আমার কলিজা জ্বলে গেছে। সরকারের কাছে অনুরোধ, দ্রুত খুনিদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক।


নিহতের বাবা ও মামলার বাদী আব্দুল আজিজ জানান, ২০২১ সালে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে বারিকদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে তার বাড়িতে  একের পর এক হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।


এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভুঁইয়া বলেন, আটককৃত তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA