ফেঞ্চুগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম জিয়ার জন্য দোয়া
সিলেটের ফেঞ্চুগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় চন্ডী প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আগে আয়োজিত এক সংক্ষিপ্ত শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালেক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ পাটোয়ারী রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।
শোক সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং জনগণের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার আদর্শকে ধারণ করেই জাতীয়তাবাদী শক্তি আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন মইন, সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার, সহ-সভাপতি সাদিকুর রহমান টিপু, ফখরুল ইসলাম পাপলু, এনায়েত হোসেন রুহেল, সাইফুল ইসলাম ছুটন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির জিলা, মতিউর রহমান মুকুল, প্রবাসী বিএনপি নেতা মোজাম্মেল হাসান চৌধুরী ইকবাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান উদ্দিন, চেয়ারম্যান আবজাল হোসাইন, রাজু চৌধুরী, জহিরুল ইসলাম তানিম, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহিন আহমদ, বদরুল ইসলাম খান, জাহাঙ্গীর হোসেন, মেহদী হাসান রফি প্রমুখ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
