বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বিশ্বনাথে প্রশাসনের নীরবতায় ফসলি জমির মাটি কাটার ‘মহোৎসব’

আক্তার আহমদ শাহেদ

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ১৯:২৭ |

সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রশাসনের তদারকিহীনতার সুযোগে অবাধে চলছে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কাটার ‘মহোৎসব’। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফসলি জমি ধ্বংস করে মাটি বিক্রির হিড়িক পড়লেও স্থানীয় প্রশাসনের রহস্যজনক নীরবতায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি গ্রামীণ রাস্তাঘাট ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ছে।

সরেজমিনে উপজেলার রামপাশা ইউনিয়নের করই আইল হাওরে গিয়ে দেখা যায়, গত ৫-৬ দিন ধরে দিনরাত সমানতালে ভেকু (এক্সকাভেটর) দিয়ে আবাদি জমির মাটি কাটা হচ্ছে। বড় বড় ট্রাকে করে এই মাটি চলে যাচ্ছে বিভিন্ন ইটভাটায় ও ভরাট কাজে। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ মাটি কাটা চক্রের নেপথ্যে রয়েছেন কাদিপুর গ্রামের রফিক আলীর ছেলে রশিদ আলী। তিনি কৃষকদের মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে ফসলি জমিকে গভীর পুকুরে পরিণত করছেন।
কৃষি বিশেষজ্ঞদের মতে, জমির উপরিভাগের উর্বর অংশ বা ‘টপ সয়েল’ কেটে নিলে ওই জমিতে কয়েক বছর আর কোনো ফলন হয় না। এছাড়া অতিরিক্ত মাটি বোঝাই ভারী ট্রাক চলাচলের কারণে গ্রামীণ পাকা রাস্তাগুলো ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রকাশ্যে এভাবে আবাদি জমি ধ্বংস করা হলেও প্রশাসনের কোনো তদারকি নেই। প্রভাবশালী এই চক্রের বিরুদ্ধে কথা বলতে বা বাধা দিতে সাহস পাচ্ছেন না সাধারণ মানুষ। প্রশাসনের নিষ্ক্রিয়তায় দিন দিন এই প্রবণতা বাড়ছে।

পরিবেশ ও কৃষি রক্ষা করার স্বার্থে প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে এই অবৈধ মাটি কাটা বন্ধ করবে—এমনটাই দাবি বিশ্বনাথের সচেতন মহলের। অন্যথায় উপজেলায় আবাদি জমির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গিয়ে খাদ্য নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA