কমলগঞ্জে ‘হৈরোল ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৭ |
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল ‘হৈরোল ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা।
শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা সম্পন্ন হয়। মেধা বৃত্তি পরীক্ষাটি বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
জানা গেছে, জেলার বিভিন্ন প্রান্তের ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। চতুর্থ শ্রেণীর ১০৭ জন এবং পঞ্চম শ্রেণীর ৯৪ জনসহ ২০১ জন পরীক্ষার্থী তাদের মেধার লড়াইয়ে অবতীর্ণ হয়।
অংশগ্রহণকারী একাধিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান ও যৌক্তিক চিন্তাভাবনায় দক্ষ করে তুলবে।
শিরোনাম
এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি
শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে বিমানবন্দরে সংবর্ধিত সাবেক যুবদল নেতা আশিক
আত্মসাৎকৃত চা শ্রমিকের পিএফ ফান্ডের টাকা উদ্ধার, ফেরত পেল পরিবার
‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে হাসপাতালে ১১৪
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের জরিমানা
