কমলগঞ্জে মাদকসহ ১ জন গ্রেফতার
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ২১:৪৭ |
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার এলাকা থেকে ৫৪ লিটার দেশীয় মদসহ মিহির কর্মকার (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ভানুগাছ এলাকায় মিহির কর্মকারের বাড়িতে অভিযান চালালে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালালে বসতঘরের একটি কক্ষ থেকে ৩টি কার্টুন ও ১টি প্লাস্টিকের কনটেইনার ভর্তি ৫৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। গ্রেফতার মিহির কর্মকার উপজেলার ফুলবাড়ি চা বাগানের রতন কর্মকারের ছেলে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শিরোনাম
এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি
শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে বিমানবন্দরে সংবর্ধিত সাবেক যুবদল নেতা আশিক
আত্মসাৎকৃত চা শ্রমিকের পিএফ ফান্ডের টাকা উদ্ধার, ফেরত পেল পরিবার
‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে হাসপাতালে ১১৪
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের জরিমানা
