গোয়াইনঘাট জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কপিল উদ্দিন এর সভাপতিত্বে ও অফিস সহকারী জিল্লুর রহমান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক এবং বর্তমান সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। তরুন উদ্যোক্তারা সমবায়ের মাধ্যমে উন্নতির ধার প্রান্তে নেওয়া যায়। সমবায় এনজিওতে কোন দূর্ণিতি নাই। সমবায়ের মাধ্যমে নিজের ভাগ্য উন্নয়নের সুযোগ রয়েছে। অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হলো সমবায়। সমবায় সমিতি হলো স্বচ্ছতা ও জবাব দিহিতার আতুর ঘর। বৈষম্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়ণে সমবায়ের ভূমিকা অপরিসীম।
