গোয়াইনঘাটে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৮ |
গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিজিবি ৪৮ ব্যাটালিয়ন গোয়াইনঘাট সীমান্তের বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম এবং ডিবিরহাওর পয়েন্টে অভিযান পরিচালনা করে।
এসময় চোরাই পথে ভারত থেকে আনা ভারতীয় শাড়ী, সানগ্লাস, গরু, চকোলেট, পুডিং পাউডার, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, চা-পাতা ও চিনি জব্দ করা হয়।
এসব পণ্যের সিজার মূল্য ১ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৫৮০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হক জানিয়েছেন, এসব পণ্যের ব্যাপারে সরকারি বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম
এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি
শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে বিমানবন্দরে সংবর্ধিত সাবেক যুবদল নেতা আশিক
আত্মসাৎকৃত চা শ্রমিকের পিএফ ফান্ডের টাকা উদ্ধার, ফেরত পেল পরিবার
‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে হাসপাতালে ১১৪
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের জরিমানা
