বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

হবিগঞ্জে বস্তায় আদা চাষে সফলতার হাতছানি

বদরুল আলম

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৫:২২ |

ছায়াঘেরা উঠান, পরিত্যক্ত জমি কিংবা নিচু জায়গা—আগে যেখানে কোনো ফসল হতো না, সেসব অলস জমিতে এখন চাষ হচ্ছে আদা। হবিগঞ্জে বস্তায় আদা চাষ পদ্ধতিতে সাফল্য পাচ্ছেন কৃষকরা।

খরচ ও ঝুঁকি কম হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই নতুন পদ্ধতি।
‘সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্প’র আওতায় হবিগঞ্জ সদর উপজেলার ৩ হাজার কৃষককে এই পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের একজন বিলাল মিয়া। বিদেশে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে স্ত্রী জানুকে সঙ্গে নিয়ে শুরু করেন বস্তায় আদা চাষ।

বিলাল বলেন, ৭ হাজার বস্তায় আদা রোপণ করেছি। প্রতিটি বস্তায় খরচ ৩০ টাকা। চৈত্র মাস নাগাদ প্রতিটি বস্তা থেকে গড়ে ১ কেজি আদা পাওয়া যাবে বলে আশা রাখছি। এতে মোট উৎপাদন হবে প্রায় ৭ টন, যার বাজারমূল্য আনুমানিক ৭ লাখ টাকা। সবমিলিয়ে খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা।

তিনি বলেন, বিদেশে গেলে হয়তো এমন সাফল্য পেতাম না। এখন ২ লাখ টাকায় ৭ লাখ পাওয়ার আশা করছি। আগামী বছর দ্বিগুণ করব।

বিলাল জানান, চাষের জন্য ব্যবহৃত জমিটিও আগের মতো ব্যবহারযোগ্য ছিল না। বাড়ির পাশের ছায়াযুক্ত, পরিত্যক্ত জায়গা ও বাঁশঝাড়ের পাশে করেছেন বস্তায় আদা চাষ। যেখানে আগে কিছুই হতো না, এখন সেখানকার ফলন দেখে অবাক আশপাশের মানুষজন। আগাছাও খুব একটা হয় না, আর যেটুকু হয় তা গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই পদ্ধতিতে পোকামাকড় বা রোগবালাইয়ের ঝুঁকিও তুলনামূলক কম। মাঝে মাঝে হালকা ছত্রাকনাশক ছিটালেই যথেষ্ট। বর্ষাকালে বস্তায় কয়েকটি ছিদ্র করে দিলে অতিরিক্ত পানি সহজেই বের হয়ে যায়।

হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম বলেন, চৈত্র মাসে প্রতি বস্তায় ১২-১৫ কেজি মাটি, ১ কেজি ছাই, ২ কেজি জৈব সার, ৩০০-৪০০ গ্রাম ডিএপি ও এমওপি সার দিতে হয়। আদা বীজ ২-৩ দিন ঘরের মধ্যে বালুর মধ্যে রেখে অঙ্কুরিত করে পরে প্রতিটি বস্তায় ২-৩টি করে রোপণ করা হয়। ২৫ দিনের মধ্যেই গাছ বড় হয়ে ওঠে। এক চৈত্রে লাগালে পরের চৈত্রেই ফসল তোলা যায়।

প্রকল্পের মনিটরিং কর্মকর্তা আক্রাম হোসেন বলেন, দেশে বছরে প্রায় ৩ লাখ মেট্রিক টন আদার চাহিদা রয়েছে। অথচ উৎপাদন হয় মাত্র ৭০-৭২ হাজার টন। ফলে বাকি অংশ আমদানি করতে হয়। বস্তায় আদা চাষ পদ্ধতি বিস্তৃত হলে দেশের আমদানি নির্ভরতা অনেকটাই কমবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় এ বছর প্রায় ৮০০ কৃষক ৭৪ হাজার ৪৪০টি বস্তায় আদা চাষ করছেন। ফলন ভালো হলে আগামী বছর আরও বড় পরিসরে চাষের পরিকল্পনা রয়েছে।

কৃষি কর্মকর্তা মাকসুদুল বলেন, বস্তায় আদা চাষ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো— বাড়তি জমি লাগছে না। খরচ কম, রোগবালাই নেই, আয়ও বেশি। কৃষিতে এটা এক নতুন সম্ভাবনা।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA