বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

জকিগঞ্জ পৌরসভার মেয়রসহ আ' লীগের ৯ নেতা কারাগারে 

আবুল খায়ের চৌধুরী

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ২১:০০ |

জকিগঞ্জে যুব জামায়াতের সাধারণ সম্পাদক আলী আহমদের ওপর এবং বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফারুক আহমদসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে, এই মামলায় দুই আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।


রোববার বিকেলের দিকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফারুক আহমদ। তিনি ছয় সপ্তাহের জন্য উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের শর্ত অনুযায়ী সময়সীমা শেষে রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবেক মেয়র ফারুক আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক আলী আহমদের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের হয়েছিল। ওই মামলার অন্য দুই আসামি ছাত্রলীগের সাবেক নেতা মঞ্জু আহমদ ও ইছামতী কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের জামিন মঞ্জুর করেন বিচারক।

অন্যদিকে, গত বছরের ৪ আগস্ট জকিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আট আসামিও উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে একই দিনে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিচারক তাঁদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন জকিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ ইউপির সদস্য আব্দুল মুকিত, পৌরসভা যুবলীগের সদস্য নাজু আহমদ, যুবলীগ নেতা সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াসকুরুনী, মানিকপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন দে।

আদালত ও আসামিপক্ষের আইনজীবীর সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারীরা জামিন চেয়ে আদালতে আবেদন জানালেও বিচারক জামিন মঞ্জুর না করে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সূত্র জানায়, আত্মসমর্পণকারী নেতাকর্মীদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জকিগঞ্জ থানায় চারটি মামলা রেকর্ড করা হয়।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA