জামালগঞ্জে গাঁজাসহ অঞ্জনা আটক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ২১:৪৯ |
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় থানা পুলিশের পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজাসহ অঞ্জনা আক্তার (২০) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। তাছাড়া অভিযানের সময় আরেক মাদক কারবারি পালিয়ে যায়।
আটক অঞ্জনা আক্তার জামালগঞ্জের রামনগর গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী।
আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার একটি দল পৃথক অভিযান পরিচালনা করে অঞ্জনা আক্তারের বাড়িতে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে একই গ্রামের হাফিজুর রহমান নামে আরেক মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে আরও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাফিজুর রহমান পালিয়ে যায়।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।
শিরোনাম
কানাইঘাটে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করলেন ইউএনও
যে কারণে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন করল সিলেট মহানগর বিএনপি
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিলেটে মিথ্যা প্রেমের অপবাদ ও হুমকির অভিযোগ, তরুণীর বিরুদ্ধে জিডি
জগন্নাথপুরে ট্রাফিক আইন অমান্যকারীদের জরিমানা, ৩ মোটরসাইকেল জব্দ
সুনামগঞ্জে ভারতীয় বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১
অবশেষে ঢাকায় গ্রেফতার ছাতকের আওয়ামী লীগ নেতা স্বপন
কমলগঞ্জে ব্র্যাক মাঠকর্মীর বিরুদ্ধে প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগ
সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ
মুফতি আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল
