ফেঞ্চুগঞ্জে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত
যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক ডা. আলমগীর মিয়া হোসেন ও তার প্রবাসী পিতা আনোয়ার মিয়ার অর্থায়নে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ এপ্রিল) আল মোস্তফা ওয়েল ফেয়ার ট্রাস্ট ও সাদেকা রিলিফ ট্রাস্টের যৌথ উদ্যোগে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর ইসলাম বাজারস্থ আনোয়ার মিয়া মার্কেটে আগত চক্ষু রোগীদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
চক্ষু শিবিরে ২৬৫ জন রোগীকে ঔষধ ও চশমা দেয়ার মধ্য দিয়ে চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ৩৪ জন রোগীকে ছানী অপারেশনের জন্য সিলেটের ওসমানীনগরস্থ ভার্ড চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে।
এ সময় চক্ষু শিবির পরিদর্শন করেছেন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহসভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহসাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন পাপ্পু, ইউপি সদস্য জাহাঙ্গীর তালুকদার, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, সহযোগী সদস্য জাহিদুর রহমান রিপন, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আব্দুল্লাহ, আল মোস্তফা ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রোগ্রাম অর্গানাইজার রেজাউল করিম, সমাজসেবী আব্দুল বারী ও চক্ষু শিবিরের উদ্যোক্তা লন্ডন প্রবাসী আনোয়ার মিয়া।
চক্ষু শিবিরের উদ্বোধন করেন লন্ডন প্রবাসী চিকিৎসক কনসালটেন্ট ডা. আলমগীর মিয়া হোসেন। সার্বিক সমন্বয় করেন সমাজকর্মী আল আমীন রাসেল।
