যোগদানের ৪ মাসের মাথায় বিনা কারণে বদলি জামলগঞ্জের ওসি
কোন কারণ ছাড়াই ৪ মাসের মাথায় বদলি করা হয়েছে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ. ম. কামাল হোসেইনকে। তিনি জামালগঞ্জে ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সকল শ্রেণীপেশার মানুষ সেবা পেয়েছে। হঠাৎ তার এরকম বদলিতে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল দেখা দিয়েছে।
কি কারণে জামালগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ. ম. কামাল হোসেইনকে বদলি করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের একটি আদেশে এই বদলি হয়েছে, এর বাইরে তার কাছে কোনও তথ্য নেই।
জামালগঞ্জ থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ. ম. কামাল হোসেইন বলেন, জামালগঞ্জ থানায় যোগদানের পর আমি সবার সাথে ভালো সম্পর্ক রেখে আইনশৃঙ্খলা রক্ষাকায় কাজ করার চেষ্টা করেছি। সফলতা, ব্যর্থতা আপনারা মূল্যায়ন করবেন। বদলীর কারণ আমি জানিনা, কর্তৃপক্ষ আদেশ করেছেন। তা আমার মানতে হবে।
