‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ বিষয়ক কর্মশালা
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জানুয়ারি) সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. আব্দুল বাতেন, জামালগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার সানোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রামকুমার শাহা, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রব, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ।
এসময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মো. রহিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম শামসুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক সুপ্রাংশু দে দিলু, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মো. জাহাঙ্গীর, জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ বিজয় দত্ত, বেহেলি ইউপির প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উত্তর ইউপির প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ রায় প্রমুখ।
