জৈন্তাপুরে প্রাক-বড়দিন উদযাপন
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:২৯ |
সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রথমবারের মত খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব প্রাক-বড়দিন পালিত হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি প্রেসবিটারিয়ান চার্চ উপসনালয় আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল প্রার্থনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের অংশগ্রহণে খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং সব শেষ ভোজন।
মোকামপুঞ্জি প্রেসবিটারিয়ান চার্চ স্কুলের আয়োজনে অনুষ্ঠানে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্হানীয় চার্চের সভাপতি লেবানন পঃতি, সম্পাদক টেম লানং, সংগ্রাম চার্চের মহত টেংসং, মিন টেংসং, গীর্জা অনুষ্ঠানের বক্তা সুমন টাংসাং, জৈন্তাপুর খাসিয়াহাটির প্রতিনিধি এন্ড্রু স্মীথ খংলা, খাসি স্কুলের শিক্ষক সুপারলিং খংস্টিয়া ও স্হানীয় মুরব্বি কিয়াং পাডু প্রমুখ।
অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত সকলকে খাসিয়াদের ঐতিহ্যের খাবার ঝাডো দিয়ে আপ্যায়ন করা হয়।
শিরোনাম
এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি
শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে বিমানবন্দরে সংবর্ধিত সাবেক যুবদল নেতা আশিক
আত্মসাৎকৃত চা শ্রমিকের পিএফ ফান্ডের টাকা উদ্ধার, ফেরত পেল পরিবার
‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে হাসপাতালে ১১৪
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের জরিমানা
