জামালগঞ্জে ইউপি চেয়ারম্যান কামাল গ্রেফতার
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ২১:৫৫ |
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেনকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। কামাল হোসেন জামালগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে। তিনি জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের সহসভাপতি।
এর আগে ২৫ আগস্ট চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৯ ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছিলেন। যা এখনো তদন্তনাধীন আছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ.ম. কামাল হোসেইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর থানার নাশকতার একটি মামলায় জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেফতার করে সদর থানায় পাঠানো হয়েছে।
শিরোনাম
কানাইঘাটে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করলেন ইউএনও
যে কারণে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন করল সিলেট মহানগর বিএনপি
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিলেটে মিথ্যা প্রেমের অপবাদ ও হুমকির অভিযোগ, তরুণীর বিরুদ্ধে জিডি
জগন্নাথপুরে ট্রাফিক আইন অমান্যকারীদের জরিমানা, ৩ মোটরসাইকেল জব্দ
সুনামগঞ্জে ভারতীয় বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১
অবশেষে ঢাকায় গ্রেফতার ছাতকের আওয়ামী লীগ নেতা স্বপন
কমলগঞ্জে ব্র্যাক মাঠকর্মীর বিরুদ্ধে প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগ
সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ
মুফতি আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল
