গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ২০:৩৪ |
গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আজিজুল করিম রাব্বি (২০) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি পৌর এলাকার স্বরস্বতি গ্রামের শামীম আহমদের ছেলে। সে সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিল।
শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার স্বরস্বতি গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শিরোনাম
মাধবপুরে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড
গোলাপগঞ্জে নিখোঁজের পর ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
মার খাওয়ার পাঁচদিন পর ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা করলেন ছাত্রদল নেতা
কানাইঘাটে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করলেন ইউএনও
যে কারণে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন করল সিলেট মহানগর বিএনপি
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জগন্নাথপুরে ট্রাফিক আইন অমান্যকারীদের জরিমানা, ৩ মোটরসাইকেল জব্দ
সুনামগঞ্জে ভারতীয় বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১
অবশেষে ঢাকায় গ্রেফতার ছাতকের আওয়ামী লীগ নেতা স্বপন
কমলগঞ্জে ব্র্যাক মাঠকর্মীর বিরুদ্ধে প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগ

