জামালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও চিনি জব্দ
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ২১:৫২ |
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা থেকে নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও চিনি জব্দ করেছে যৌথ বাহিনী।
সোমবার রাতে উপজেলার সাচনা বাজারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূরের নেতৃত্বে এই যৌথ অভিযান চালানো হয়। এসময় জামালগঞ্জ থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৯ হাজার পাতার বিড়িসহ ৫৬ বস্তা ৩০ কেজি চিনি জব্দ করা হয়।
পরে জনসম্মুখে পাতার বিড়িগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং চিনিগুলো নিলামে বিক্রি করা হয়। নিলামে চিনিগুলো সাচনা বাজারের মুদি ব্যবসায়ী বাসু রায় সর্বোচ্চ দামে ৩ লাখ ৩২ হাজার টাকায় ক্রয় করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্দুল খালেক খান ও জামালগঞ্জ থানার এসআই গোলাম সারোয়ারসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্য
শিরোনাম
কানাইঘাটে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করলেন ইউএনও
যে কারণে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন করল সিলেট মহানগর বিএনপি
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিলেটে মিথ্যা প্রেমের অপবাদ ও হুমকির অভিযোগ, তরুণীর বিরুদ্ধে জিডি
জগন্নাথপুরে ট্রাফিক আইন অমান্যকারীদের জরিমানা, ৩ মোটরসাইকেল জব্দ
সুনামগঞ্জে ভারতীয় বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১
অবশেষে ঢাকায় গ্রেফতার ছাতকের আওয়ামী লীগ নেতা স্বপন
কমলগঞ্জে ব্র্যাক মাঠকর্মীর বিরুদ্ধে প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগ
সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ
মুফতি আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল
