বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সুখী-সমৃদ্ধ দেশ গড়তে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে

জকিগঞ্জে বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশারফ হোসেন

আবুল খায়ের চৌধুরী

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৮ |

সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে ৭১ সালের স্বাধীনতা সংগ্রামে হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্ম গোত্রের মানুষ যুদ্ধ করে অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র গঠনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সবাই একসাথে সম্প্রীতির মাধ্যমে বসবাস করার জন্য আত্মত্যাগ করেছিলেন। সম্প্রতি ধর্মীয় বিভাজন সৃষ্টি করে গুজব রটিয়ে একটি মহল সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকবে হবে এবং সম্প্রীতির বন্ধকে আরোও সুদৃঢ় করে দেশকে এগিয়ে নিতে হবে।

বিভাগীয় কমিশনার আরো বলেন, ইসলাম হল শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের কোন স্থান নেই। ইসলামসহ সকল ধর্ম অন্য ধর্মের প্রতি সম্মান দিতে শিখিয়েছে।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক সম্প্রীতি সমাবেশে তিনি একথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে হবে। এক্ষেত্রে জাতি ধর্ম নির্বিশেষে একসাথে কাজ করতে হবে। কেউ রাষ্ট্রকে অস্থিতিশীল ও সমাজে ধর্মীয় বিভাজন তৈরীর চেষ্টা করলে পুলিশ জনগনকে সাথে অশুভ শক্তিকে পরাজিত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের। সংখ্যালঘু এই শব্দটি শুনতে চাই না আমরা। একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতি ধর্ম নির্বিশেষ সকল মানুষ আত্মত্যাগ করেছেন। সুখী, সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে।

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জকিগঞ্জ উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।

জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর ছবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আহাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, অধ্যক্ষ শিহাব উদ্দিন, অধ্যক্ষ আজির উদ্দিন, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মোশারফর হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান, আপ্তাব আহমদ, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, আওয়ামী লীগ নেতা এমএজি বাবর, পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, সহসভাপতি সজল কুমার বর্মণ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, জ্যোতিষ চন্দ্র পাল প্রমুখ।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA