বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বন্যার্ত মানুষের মুখে হাসি ফোটাতে অবিরাম ছুটে চলা

সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিটি

আবুল মোহাম্মদ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২৮ জুন ২০২২, ১২:৫৭ |

বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিটি নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন অন্ধকারে সন্ধানী আলোর মতো দ্যুতি ছড়াচ্ছে। মানব কল্যাণের ব্রত নিয়ে গঠিত অরাজনৈতিক এই দুটি সংগঠন তাদের কর্ম দক্ষতা, আন্তরিকতা ও নিঃস্বার্থ সেবা প্রদানের মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেখানেই মানবতা বিপন্ন হয়েছে সেখানেই ছুটে গেছে এ দুটি সংগঠন।

বন্যা, ঘটনা ও দুর্ঘটনা, দুর্যোগ-দুর্বিপাক তথা মানুষের দুঃসময়ে পাশে থেকে তাদের সাহস আর শক্তি যোগাতে কাজ করে যাচ্ছে। বিগত মে মাসে পরপর দুটি ভয়াবহ বন্যার ছোবল সিলেটের মানুষের জীবন যাত্রাকে বিপর্যস্ত করে দিয়েছে। বন্যার একটি আঘাত মুছতে না মুছতে ভয়ঙ্কর আরেক আঘাত সিলেটের মানুষকে বাকরুদ্ধ করে দিয়েছে। কেড়ে নিয়েছে অনেক প্রাণ। ক্ষতিগ্রস্থ হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু, কালভার্ট, গবাদিপশু, হাঁস মোরগ, বিদ্যুৎ ব্যবস্থা আর ব্যবসা প্রতিষ্ঠানের মামলামালসহ নানা কিছু।  

 

কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। মানুষের এই চরম দুঃময়ে আশার প্রদীপ নিয়ে সিলেটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন সংগঠনের সাহসী কর্মঠ ও বিবেকবান সদস্যরা। ত্রাণের বোঝা কাঁধে নিয়ে দুর্গম এলাকায় পৌঁছে অনাথ মানুষদের ভালোবাসার পরশ বুলিয়ে দিচ্ছেন। নিজের জীবনকে তুচ্ছ করে পল্লী প্রান্তরের নিভৃত অঞ্চলে মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন। কখনওবা গাড়িতে কখনওবা নৌকা, স্টিমারে আবার কখনও পদব্রজে ঝুঁকি নিয়ে দুর্গত অসহায় মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন তারা। বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিটি নিজেরাই অর্থ সংগ্রহ, মালামাল ক্রয় ও কঠোর পরিশ্রম করে ত্রাণ সামগ্রী প্যাকেটজাত করে আবার নিজেরাই এসব ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে চলেন কষ্টমাখা বিপদগ্রস্থ মানুষের মুখে একটুখানি হাসি ফোটাতে। তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা ত্রাণ দিয়ে তাদের এই উদ্যোগকে সমৃদ্ধ করছেন তাদের প্রতি।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন আবহাওয়ার কোন শুভ সংবাদ নেই। এখনো রয়ে গেছে ভরা বর্ষা সৌসুম। জকিগঞ্জের বন্যা কবলিত মানুষের মধ্যে চলছে হাহাকার। গোলাপগঞ্জের রানাপিংসহ অন্যান্য এলাকার বন্যা কবলিত মানুষের জন্য কেউ ত্রাণ নিয়ে যাচ্ছেন না। একটি সমৃদ্ধ অঞ্চল বিয়ানীবাজার গোলাপগঞ্জ। এই অঞ্চলের বিবেকবানদের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো জরুরি।

দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সিলেটের বানভাসি মানুষদের প্রতি গভীর মমতা দেখিয়েছেন। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। তবে সিলেটের মানুষের মন বড় হলেও এখন পর্যন্ত বন্যা কবলিত মানুষের জন্য তাদের ভূমিকা কমই লক্ষ্য করা যাচ্ছে। দুর্গম এলাকার যেখানে চরম সঙ্কট সেখানে অনেকে যাননা সেখানে ত্রাণ নিয়ে যেতে যদি আমাদের সে দায়িত্ব দেওয়া হয় তা আমরা সুচারুভাবে পালন করতে পারবো ইনশাল্লাহ।

নেতৃবৃন্দ বলেন, সময় ফুরিয়ে যায়নি। যেসব অঞ্চলে বাড়িঘর বিধ্বস্ত হয়েছে সিলেট জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জাফলং, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, রানাপিং প্রভৃতি এলাকার মানুষদের সাহায্যে আমাদের এগিয়ে আসতে হবে। বড় গরু কোরবানি না দিয়ে ছোট গরু কোরবানি দিয়ে অবশিষ্ট অর্থ দিয়ে বন্যার্তদের সহায়তা করা সম্ভব বলে আমরা মনে করি।

নেতৃবৃন্দ বলেন, প্রতিকুলতাকে পদদলিত করে এগিয়ে যাচ্ছি। আজ ৫শ প্যাকেট খাবার নিয়ে দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়াবে সংগঠন দুটির কর্মীরা। নেতৃবৃন্দ প্রবাসী ভাইবোনসহ সিলেটের সকল বিত্তবান ও বাংলাদেশের যেকোন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সিলেটের বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহবান জানান। যেকোন সহযোগিতা সাদরে গ্রহন করে সুষ্ঠভাবে ক্ষতিগ্রস্থদের ঘরে পৌঁছে দেবে এই সংগঠন দুটি। আর যারা সাহায্যের হাত বাড়াবেন তাদের সহানুভূতির কথা জনসমক্ষে তুলে ধরা হবে। বন্যায় ক্ষতিগ্রস্থের জন্য সাহায্য পাঠানো যাবে ০১৩০৯১৫৯৭৭৬ (পারসোনাল) বিকাশ নাম্বারে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA