শাল্লায় টিসিবির পণ্য বিক্রি শুরু
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে উপকার ভোগীদের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি'র পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় পুরাতন উপজেলা ভবনের সামনে কার্ডধারী ৫৬২ জনের মাঝে টিসিবি'র পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাস, বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) আমিনুল ইসলাম ও কৃষকলীগের আহ্বায়ক রনজিত কুমার দাস প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব জানান, প্রথম দিনে ৫৬২ জনের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হবে। আর কার্ডধারীর বাহিরে কাউকে টিসিবি পণ্য দেয়া হবে না। যদি পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠে কঠোর ব্যবস্থা নেয়া হবে।জানা যায় প্রতি প্যাকেটে ২ লিঃ সয়াবিন তৈল ১১০ টাকা মূল্যে ২ কেজি চিনি ৫৫ টাকা কেজিতে ও ২ কেজি মসূর ডাল ৬৫ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।

