ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে ব্র্যাডফোর্ড বিএনপির আলোচনা সভা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাডফোর্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম শাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং রুহেল মিয়া ও জুনেদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা পেয়েছিল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন ব্র্যাডফোর্ড বিএনপির সাবেক সভাপতি আহাদ নাসিম রেজা ও সাবেক আহ্বায়ক ইলিয়াস আলী।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজ মিয়া, মোহাম্মদ আলী সালেহ, মিরাশ আলী, মুসতাকিন আলী, সাজ্জাদ মিয়া, রুমান, খালেদ, রাজু চৌধুরী ও ইছাকসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
