ফ্রান্সে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগরের অভিষেক সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) প্যারিসের একটি মিলনায়তনে এ যৌথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফ্রান্স বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।
প্যারিস মহানগর যুবদলের সভাপতি রাকিবুল হাসান রয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আফজাল হোসেন রাজু, স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সহসভাপতি সামসুল আলম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আহমেদ খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্যারিস মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক লিমন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সৈয়দ সাইফুর রহমান। প্রধান বক্তা ছিলেন ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদার এবং ফ্রান্স বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সিপার।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিটি ঐতিহাসিক আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী শক্তির ঐক্য বজায় রেখে দেশের স্বার্থে প্রবাসীদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। একই সাথে নবগঠিত প্যারিস মহানগর যুবদল প্রবাসে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স যুবদলের সহসভাপতি জাকারিয়া আহমেদ ও শাহ ডালিম, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক জহির উদ্দিন, ফ্রান্স বিএনপি নেতা ফয়জুর রহমান, পর্তুগালের বেজা ডিস্ট্রিক্ট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রতন মিয়া, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সুহেল মিয়া, প্যারিস মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি অলিউর রহমান, ফ্রান্স যুবদলের প্রচার সম্পাদক দিলাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না, জুবের আহমেদ ও শরীফ আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন প্যারিস মহানগর যুবদলের সহসভাপতি সুলেমান খান ও সুমন আহমেদ, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাইদুল ইসলাম, ফ্রান্স যুবদলের সহপ্রচার সম্পাদক আবু সুফিয়ান, জানে আলম, ফ্রান্স যুবদলের সদস্য নুরুজ্জামান খান, প্যারিস মহানগর যুবদলের দপ্তর সম্পাদক জায়েদুল ইসলাম, যুবদল নেতা শিহাব তালুকদার ও সুহেল আহমদ।
এছাড়াও জিয়া সংসদ পরিষদের সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, কবির সর্দার, মাহবুব তালুকদার এবং যুবদল নেতা মুরাদ চৌধুরী, সালেহ আহমদ, সাজু আহমেদ, ফয়েজ উদ্দিন, ফাহিম রহমান, সাব্বির আহমেদ, আউয়াল, সিরাজ, ইয়াছিন, আহমেদ মুসা, জাহেদুল ইসলাম, নুর মোহাম্মদ, সায়েক আহমেদ, সানি, সায়মন, আঃ আহাদ, শাওন আহমেদ, মেহেদী হাসান জায়েদ, আঃ হাকিম, নাঈম আহমেদ, মামুন, সুরুক আহমেদ, জুমন আহমেদ, কয়েস, সুজন আহমেদ ও সোহাগসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

