অক্টোবরে ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৭০ লাখ ডলার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ২০:১৪ |
চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ২৪ অক্টোবর দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে ২১৩ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৯ কোটি ৪০ লাখ ডলার।
এদিকে চলতি অর্থবছর ২০২৬-২৭-এর ১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।—বাসস
শিরোনাম
বিছনাকান্দি সীমান্তে অপরাধ দমনে ৪৮ বিজিবির জনসচেতনতা মূলক সভা
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ হীরাকে যুবদলের সংবর্ধনা
সিলেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার তারেক
সম্প্রীতি ও শ্রদ্ধাবোধই শান্তিপূর্ণ সমাজের ভিত্তি: জেলা প্রশাসক
মাধবপুরে জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ পূজামণ্ডপ’ বণিক বাড়ি
ধলাই নদীতে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব, মাছ শিকারে মানুষের ঢল
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: বাংলাদেশ কনস্যুলেটের দুর্বলতা ছিল কি না, প্রশ্ন সংসদীয় কমিটির
জমি বিরোধে কমলগঞ্জে ট্যুরিস্ট গাইডকে পিটিয়ে জখমের অভিযোগ
অক্টোবরে ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৭০ লাখ ডলার

