বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. অর্থ-বাণিজ্য
  3. বিস্তারিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ধস

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:১২ |

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ধস নেমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) আসন্ন মুদ্রানীতি নির্ধারণী বৈঠককে কেন্দ্র করে সুদের হারের বিষয়ে নতুন ইঙ্গিতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মূল্যবান এই ধাতুর বাজারে দরপতন অব্যাহত রয়েছে। খবর রয়টার্সর’।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) এশিয়ার প্রাথমিক লেনদেনে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১১৫ ডলার ৫০ সেন্টে নেমে আসে। এর আগের দিন বুধবার স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৪ হাজার ১০৪ ডলার ৩৩ সেন্টে দাঁড়ায়, যা ১৫ অক্টোবরের পর সর্বনিম্ন।


এদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্যও কমেছে। বৃহস্পতিবার এর দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩২ ডলার ৩০ সেন্টে দাঁড়িয়েছে।

বাজারসংশ্লিষ্টদের নজর এখন আগামী ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য ফেডের মুদ্রানীতি নির্ধারণী বৈঠকের দিকে। একই সঙ্গে আগামী সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচকের তথ্যের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। দেশটির মূল্যস্ফীতির গতিপ্রকৃতি বুঝতে ফেড এই সূচককে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। কেন্দ্রীয় ব্যাংকটির লক্ষ্য মূল্যস্ফীতির হার ২ শতাংশে নামিয়ে আনা।


রয়টার্সের জরিপে অংশ নেওয়া প্রায় সব অর্থনীতিবিদ মনে করছেন, অক্টোবরের বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে ফেড। তবে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে সুদের হার বাড়ার সম্ভাবনা ১৬ শতাংশ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। অন্যদিকে, ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা তারা ৯০ শতাংশ ধরে নিচ্ছেন।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব পড়ে। কারণ, স্বর্ণে বিনিয়োগ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। তখন বিনিয়োগকারীদের কাছে সুদ পাওয়া যায় এমন সম্পদ তুলনামূলক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।


স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বৃহস্পতিবার স্পট মার্কেটে রুপার দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭ ডলার ৩৩ সেন্টে নেমেছে। একই সময়ে প্লাটিনামের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬০৯ ডলার ৯৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭৮ ডলার ৫২ সেন্ট হয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ধস

যে কারণে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী

সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে

সিলেট বিমানবন্দরে থেকে আটক যুবলীগ সভাপতি

নদীতে ভাসছিল শিশু অদিতির মরদেহ

অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

সিলেটে বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

শিক্ষক বা অন্য পেশায় থেকে সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

অর্থ-বাণিজ্য এর আরো খবর

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ধস যে কারণে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে সিলেট বিমানবন্দরে থেকে আটক যুবলীগ সভাপতি নদীতে ভাসছিল শিশু অদিতির মরদেহ অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সিলেটে বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি শিক্ষক বা অন্য পেশায় থেকে সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
VARIFY reCAPTCHA