বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. অর্থ-বাণিজ্য
  3. বিস্তারিত

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১৬:৫৪ |

মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তাঝুঁকি, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার খবর এবং সৌদি আরবের তেল অবকাঠামোকে ঘিরে হুমকির কারণে বাজারে উদ্বেগ বাড়ছে।

বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টা ২২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ১০৯ দশমিক ৬৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৫৮ ডলারে পৌঁছায়।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর দাবি, হরমুজ প্রণালির দক্ষিণে সমুদ্রে মাইনে আঘাত লাগার পর একটি বিশাল তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি ইরানের নিয়ম লঙ্ঘন করছিল।

এদিকে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। এ ছাড়া সৌদি আরবের ইয়ানবুতে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনা, শায়বাহ তেলক্ষেত্র এবং রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

এসব ঘটনা মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরও বাড়িয়েছে। এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠকে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

ওই খবরের পর তেলের দাম কিছুটা কমেছিল। তবে নতুন করে হামলার আশঙ্কা তৈরি হওয়ায় বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডিজেলের ঘাটতিও জ্বালানির বাজারে চাপ তৈরি করছে। দেশটির জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ডিজেলের উৎপাদন বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি শোধনাগারগুলোর সঙ্গে কাজ করছেন তারা।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়লে এবং গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে। এতে পরিবহন ব্যয় বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কাও রয়েছে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

মানবদেহে প্রথমবারের মতো প্রাণঘাতী ‘শামোন্ডা ভাইরাস’ মানবদেহে শনাক্ত

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ধস

যে কারণে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী

সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে

সিলেট বিমানবন্দরে থেকে আটক যুবলীগ সভাপতি

নদীতে ভাসছিল শিশু অদিতির মরদেহ

অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

সিলেটে বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

অর্থ-বাণিজ্য এর আরো খবর

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ধস
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
মানবদেহে প্রথমবারের মতো প্রাণঘাতী ‘শামোন্ডা ভাইরাস’ মানবদেহে শনাক্ত বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ধস যে কারণে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে সিলেট বিমানবন্দরে থেকে আটক যুবলীগ সভাপতি নদীতে ভাসছিল শিশু অদিতির মরদেহ অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সিলেটে বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি
VARIFY reCAPTCHA