বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
মহানবমীর আনন্দে শোক

নদীতে ভাসছিল শিশু অদিতির মরদেহ

জামালগঞ্জ প্রতিনিধি

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ২১:২৬ |

শারদীয় দুর্গোৎসবের মহানবমীর আনন্দঘন পরিবেশের মধ্যেই সুনামগঞ্জের জামালগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর বুধবার (২১ অক্টোবর) ভোরে দুর্গাপুর গ্রামের পাশের নদী থেকে ৯ বছর বয়সী শিশু অদিতি রায় ঐতির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে।


অদিতি উপজেলার দুর্গাপুর গ্রামের মনোজ রায় ও রুবি রায় দম্পতির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীর দিন সন্ধ্যা ৬টার দিকে অদিতিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা প্রথমে বাড়ির আশপাশসহ পরিচিত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রাতভর খোঁজ চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

বুধবার ভোর সোয়া ৫টার দিকে গ্রামের পাশের নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের ধারণা, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। মাত্র ৯ বছর বয়সী অদিতির এমন অকালমৃত্যুতে শোকাহত হয়ে পড়েন গ্রামের মানুষও।

খবর পেয়ে বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যান জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক, সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়। এ সময় আনসার বাহিনীর সদস্য, তিনজন ইউপি সদস্য এবং গ্রাম পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রশাসনের কর্মকর্তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মরদেহ দাহ করার বিষয়ে নির্দেশনা দেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে

সিলেট বিমানবন্দরে থেকে আটক যুবলীগ সভাপতি

নদীতে ভাসছিল শিশু অদিতির মরদেহ

অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

সিলেটে বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

শিক্ষক বা অন্য পেশায় থেকে সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

কানাইঘাটে চালক শাহাব উদ্দিন হত্যায় বাবা ও ৪ ছেলেসহ কারাগারে ৫

দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

সিলেট এর আরো খবর

সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে থেকে আটক যুবলীগ সভাপতি
অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান
সিলেটে বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে সিলেট বিমানবন্দরে থেকে আটক যুবলীগ সভাপতি নদীতে ভাসছিল শিশু অদিতির মরদেহ অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সিলেটে বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি শিক্ষক বা অন্য পেশায় থেকে সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কানাইঘাটে চালক শাহাব উদ্দিন হত্যায় বাবা ও ৪ ছেলেসহ কারাগারে ৫ দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার
VARIFY reCAPTCHA