বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. অর্থ-বাণিজ্য
  3. বিস্তারিত

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১৫:৩৭ |

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারীদের অপেক্ষার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। সোমবার (১৯ অক্টোবর) তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য ও চলতি বছরের শেষ দিকে সুদের হারের গতিপথ মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা। এদিন বাংলাদেশ সময় সকাল ১টা ৪১ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৪ শতাংশ বেড়ে ৪ হাজার ১৮১ ডলার ৮৪ সেন্টে দাঁড়ায়।

অন্যদিকে, ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০২ ডলার ৭০ সেন্টে পৌঁছায়। সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চ অবস্থান থেকে নেমে আসে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও শুল্কে ছাড় দেওয়ার পর দেশটি থেকে জ্বালানি রপ্তানি বাড়তে পারে—এমন সম্ভাবনার মধ্যে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রত্যাশার তুলনায় শক্তিশালী অবস্থানে ছিল।

এর পেছনে জ্বালানির, বিশেষ করে পেট্রলের দাম বেড়ে যাওয়ার ভূমিকা ছিল। তবে তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘সপ্তাহের শুরুতে স্বর্ণের দামে সামান্য বৃদ্ধি দেখা যাচ্ছে। মূল্যস্ফীতির দৃষ্টিকোণ থেকে তেলের দামে নরম প্রবণতা স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।’

তিনি আরও বলেন, ‘নিকট ভবিষ্যতে তেলের দাম আরও ধারাবাহিকভাবে কমে আসা অথবা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার স্পষ্টভাবে নিম্নমুখী হওয়া বাজারের জন্য সবচেয়ে ইতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারে। কারণ, এতে মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে উদ্বেগ কমবে।’

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল ওপেন মার্কেট কমিটির সুদের হারসংক্রান্ত বৈঠক এবং আগামী সপ্তাহে প্রকাশিতব্য ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) মূল্যসূচকের তথ্যের অপেক্ষায় রয়েছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির দীর্ঘমেয়াদি লক্ষ্য ২ শতাংশের সঙ্গে সামঞ্জস্য যাচাই করতে পিসিই মূল্যসূচককে গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে ব্যবহার করে।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ১৫ শতাংশ এবং ডিসেম্বরে বাড়ানোর সম্ভাবনা ৮৯ শতাংশ ধরে হিসাব করছেন বাজারের ব্যবসায়ীরা। সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়।

তবে স্বর্ণ থেকে নিয়মিত সুদ বা আয় পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমতে পারে।

এদিকে মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের মধ্যে অন্তত আরও একবার সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়াতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শুক্রবার সংস্থাটি এ পূর্বাভাস দেয়।

স্বর্ণের পাশাপাশি সোমবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম প্রায় ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ ডলার ৫৩ সেন্টে দাঁড়িয়েছে।

প্লাটিনামের দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৫১ ডলার ৬৭ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১.৪ শতাংশ বেড়ে ১ হাজার ১২৭ ডলার ৫৯ সেন্টে পৌঁছেছে। সূত্র: রয়টার্স

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

মানবদেহে প্রথমবারের মতো প্রাণঘাতী ‘শামোন্ডা ভাইরাস’ মানবদেহে শনাক্ত

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ধস

যে কারণে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী

সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে

সিলেট বিমানবন্দরে থেকে আটক যুবলীগ সভাপতি

নদীতে ভাসছিল শিশু অদিতির মরদেহ

অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

সিলেটে বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

অর্থ-বাণিজ্য এর আরো খবর

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ধস
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
মানবদেহে প্রথমবারের মতো প্রাণঘাতী ‘শামোন্ডা ভাইরাস’ মানবদেহে শনাক্ত বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ধস যে কারণে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে সিলেট বিমানবন্দরে থেকে আটক যুবলীগ সভাপতি নদীতে ভাসছিল শিশু অদিতির মরদেহ অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সিলেটে বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি
VARIFY reCAPTCHA