বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত

তনু হত্যা মামলার দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৩ |

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথকভাবে তাদের বিরুদ্ধে এ নোটিশ জারি করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পরিদর্শক তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে জাহিদুজ্জামান ও শাহীন আলমকে মামলার গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে তারা দুজনই পলাতক। তনু হত্যার সময় জাহিদুজ্জামান কুমিল্লা সেনানিবাসে সার্জেন্ট এবং শাহীন আলম সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।

তদন্তের একপর্যায়ে তাদের ডিএনএ নমুনা সংগ্রহের প্রয়োজন দেখা দিলেও তাদের পাওয়া যায়নি। পরে তাদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পিবিআইয়ের অনুরোধে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি), ঢাকা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেয়। প্রয়োজনীয় তথ্য-নথি যাচাই শেষে মঙ্গলবার এ নোটিশ জারি করা হয়।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা রেড নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইন্টারপোলের সব রেড নোটিশ ওয়েবসাইটে প্রকাশ করা হয় না; সংশ্লিষ্ট দেশগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তা জানানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পরিদর্শক তারিকুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী হাফিজুর রহমানকে গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।

তবে ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া তার জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত।

এর পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট পিবিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় এবং আদালতের নির্দেশ অনুযায়ী হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। 

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের কাছে একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা ইয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সিলেটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ৪১৫ জন

জাতীয় নেতা বীরমুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী কাল

কেন ভারত ছেড়েছেন বিরাট-আনুশকা

তথ্য পাচারে ইসিতে ৪ জন চাকরিচ্যুত, শোকজ ৩৪

বিয়ানীবাজারে ৬০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১২০০ ছাড়াল

তনু হত্যা মামলার দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

মৌলভীবাজারে ডিবির অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ২

বিগত সরকারের অর্থপাচারের কারণেই আজ ঘরে ঘরে বিদ্যুৎ কষ্ট

জাতীয় এর আরো খবর

তথ্য পাচারে ইসিতে ৪ জন চাকরিচ্যুত, শোকজ ৩৪
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক
‘পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে লাশ নদীতে ফেলতেন জিয়া স্যার’
এআই ব্যবহারে আইনের খসড়া সংসদে বিল আকারে আনা হবে: আইনমন্ত্রী
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস সিলেটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ৪১৫ জন জাতীয় নেতা বীরমুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী কাল কেন ভারত ছেড়েছেন বিরাট-আনুশকা তথ্য পাচারে ইসিতে ৪ জন চাকরিচ্যুত, শোকজ ৩৪ বিয়ানীবাজারে ৬০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১২০০ ছাড়াল তনু হত্যা মামলার দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ মৌলভীবাজারে ডিবির অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ২ বিগত সরকারের অর্থপাচারের কারণেই আজ ঘরে ঘরে বিদ্যুৎ কষ্ট
VARIFY reCAPTCHA