বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত

এআই ব্যবহারে আইনের খসড়া সংসদে বিল আকারে আনা হবে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৪ |

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আইন প্রণয়নে বিশেষজ্ঞদের সুপারিশ নিয়ে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের পর খসড়াটি সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

 

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর নিমতলীতে এশিয়াটিক সোসাইটি আয়োজিত ‘এআই গভর্ন্যান্স সামারি স্কুল’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

 

আইনমন্ত্রী বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আইনের খসড়া প্রণয়নে বিশেষজ্ঞদের সুপারিশ প্রয়োজন। এরপর তা সংযোজন-বিয়োজন করে বিল আকারে সংসদে আনা হবে।’

 

তিনি বলেন, সুনির্দিষ্ট আইনি কাঠামো না থাকায় বিচার বিভাগে এআইয়ের ব্যবহার বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এআইয়ের অপব্যবহার এবং এর মাধ্যমে তৈরি হওয়া নতুন ধরনের ঝুঁকি মোকাবিলায় বিচারকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

আইনমন্ত্রী বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা জবানবন্দি তৈরি করা সম্ভব। একইভাবে ছবি কিংবা অন্যান্য ডিজিটাল মাধ্যমে ভুয়া প্রমাণ তৈরি করে আদালতকে বিভ্রান্ত করারও সুযোগ রয়েছে।

 

এ ধরনের অপব্যবহারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন দরিদ্র ও মধ্যবিত্ত বিচারপ্রার্থীরা বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিরাও নতুন সামাজিক ও আইনি ঝুঁকির মুখে পড়তে পারেন।

 

কোনো রায় কারও পছন্দের বিরুদ্ধে গেলে বিচারকদের ওপর চাপ সৃষ্টি কিংবা তাঁদের বিরুদ্ধে এআইনির্ভর অপপ্রচার চালানোর আশঙ্কার কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। এ কারণে বিচার বিভাগে এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা ও সুস্পষ্ট আইনি কাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

 

সোসাইটি ফর জাস্টিস অ্যান্ড এআই (এসজেএআই) ও লিগ্যালাইজড এডুকেশন বাংলাদেশ লিমিটেডের যৌথ আয়োজনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী ‘সামার স্কুল’ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বিচার বিভাগ, মানবাধিকার, অর্থসেবা, স্বাস্থ্য ও জনপ্রশাসনে এআই গভর্ন্যান্সের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে বিচারক, আইনজীবী, শিক্ষক, প্রযুক্তিবিদ ও সরকারি কর্মকর্তারা অংশ নেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২টি বারকি নৌকা জব্দ

কমলো এলপি গ্যাসের দাম

ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত

বন্যার ঝুঁকি কমাতে জলাশয় উদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে 

ভারতসহ তিন দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

সিলেটে ট্রিপল মা'র্ডা'র মামলার তদন্ত দ্রুত শেষ করার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে লাশ নদীতে ফেলতেন জিয়া স্যার’

চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ: চার পুলিশ সদস্য প্রত্যাহার

জাতীয় এর আরো খবর

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক
‘পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে লাশ নদীতে ফেলতেন জিয়া স্যার’
দেশের ১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২টি বারকি নৌকা জব্দ কমলো এলপি গ্যাসের দাম ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত বন্যার ঝুঁকি কমাতে জলাশয় উদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে  ভারতসহ তিন দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল সিলেটে ট্রিপল মা'র্ডা'র মামলার তদন্ত দ্রুত শেষ করার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে লাশ নদীতে ফেলতেন জিয়া স্যার’ চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ: চার পুলিশ সদস্য প্রত্যাহার
VARIFY reCAPTCHA